আমাদের গুপ্ত-সুপ্ত যারা বলে তারা নিজেরাই গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল: শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

জামায়াতে আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের চাপে গণভোটের বিষয়ে এক দল ধীরে ধীরে বক্তব্য দিচ্ছে। আজ শনিবার (৩১ জানুয়ারি) কেরানীগঞ্জের শাক্তা খেলার মাঠে জেলা আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যেদিকে আগাতে চাই, তারা আমাদের বাধা দেয়। জুলাই সংস্কার প্রস্তাবের সময় গণভোটের কথা উঠেছিল, তখন বলেছিল গণভোট কেন। এরপর একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট করতে হবে বলেছে। এখন আবার গণভোট মানি না। জনগণ জবাব চাওয়ার পর একটু একটু করে গণভোট নিয়ে কথা বলা হচ্ছে।

তিনি আরও বলেন, চাঁদাবাজি, দখলবাজি, অন্যের উপর অত্যাচার জুলাইয়ের চেতনার সঙ্গে যায় না। জুলাই না হলে ২৬-এ নির্বাচনই হতো না। আমরা ইনশাআল্লাহ এই দেশকে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত ও ব্যাংক ডাকাতমুক্ত করে ছাড়ব।

ডা. শফিকুর রহমান গুপ্ত রাজনীতি প্রসঙ্গে বলেন, ‘অনেকে আমাদের গুপ্ত-সুপ্ত অনেক কিছু বলে, অথচ তারা নিজেরাই গুপ্ত হয়ে উধাও হয়ে গিয়েছিল বছরের পর বছর।’  তিনি যুবসমাজের প্রত্যাশার কথাও উল্লেখ করে বলেন, আমরা অপমানজনক বেকার ভাতা দেব না। যুবসমাজ ন্যায্য বিচার চেয়েছিল, সেই সুযোগ না পেয়ে কেউ পালিয়ে গেছে।

সমাবেশে জামায়াত মনোনীত বিভিন্ন সংসদীয় প্রার্থীরাও বক্তব্য রাখেন। এর মধ্যে ছিলেন ঢাকা-১ আসনের ব্যারিস্টার নজরুল ইসলাম, ঢাকা-২ আসনের কর্নেল আব্দুল হক, ঢাকা-৩ আসনের অধ্যক্ষ শাহীনুর ইসলাম, ঢাকা-১৯ আসনের দিলশাদ পারুল ও ঢাকা-২০ আসনের ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। এছাড়া উপস্থিত ছিলেন শিবিরের সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, জেলা সেক্রেটারি মাওলানা আফজল হোসাইন এবং নায়েবে আমির।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *