জেলহাজতে বলিউড অভিনেতা রাজপাল যাদব

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

৯ কোটি রুপির ঋণ না পরিশোধের কারণে বলিউডের জনপ্রিয় কমেডিয়ান রাজপাল যাদবকে জেলহাজতে পাঠিয়েছে দিল্লি হাইকোর্ট। বর্তমানে তিনি তিহার কারাগারে বন্দি রয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে নিজের পরিচালিত সিনেমা ‘আতা পাতা লাপাতা’ নির্মাণের জন্য রাজপাল ৫ কোটি রুপি ঋণ গ্রহণ করেছিলেন। তবে দীর্ঘ সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করায় সুদসহ এটি বেড়ে দাঁড়িয়েছে ৯ কোটি রুপিতে।

গত ৪ ফেব্রুয়ারি আদালত রাজপালকে আত্মসমর্পণের চূড়ান্ত নির্দেশ দিয়েছিলেন। তবে তিনি সরাসরি আত্মসমর্পণ না করে আইনি লড়াই চালানোর পথ বেছে নেন এবং দেনা পরিশোধের জন্য কিছুটা সময় বৃদ্ধির আবেদন করেন।

দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণা কান্তা শর্মার বেঞ্চ তার আবেদন খারিজ করে দেয়। আদালত জানিয়েছে, সময় বৃদ্ধির জন্য কোনও যৌক্তিক আইনি কারণ নেই। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে পাঠায়।

রাজপাল যাদবের অভিনীত জনপ্রিয় সিনেমার তালিকায় রয়েছে ‘হাঙ্গামা’, ‘ভুল ভুলাইয়া’, ‘চুপ চুপ কে’ এবং ‘ফের হেরাফেরি’, যা তাকে দর্শকদের মনে একটি হাসির আইকন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *