পটুয়াখালীতে ৫০ লাখ টাকাসহ স্বেচ্ছাসেবকদল নেতা আটক

পটুয়াখালী প্রতিনিধি :

1 Min Read
ছবি - সংগৃহীত।

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরে একটি ব্যাগভর্তি টাকাসহ রেজাউল করিম ওরফে কাজল মৃধা (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কোস্টগার্ড। বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা টাকার পরিমাণ প্রায় ৫০ লাখ টাকা হতে পারে। আটক ব্যক্তি নিজেকে কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে দাবি করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে বিএনপি নেতা হিসেবে উল্লেখ করা হলেও তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি স্বেচ্ছাসেবক দলের পদধারী হিসেবে পরিচয় দিয়েছেন।

ঘটনার পর বিষয়টি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, এ ঘটনার সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা নেই।

আটক কাজল মৃধা দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ তার ব্যক্তিগত প্রয়োজনে রাখা ছিল। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, বিষয়টি তার জানা রয়েছে, তবে এখন পর্যন্ত তাকে থানায় হস্তান্তর করা হয়নি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি জানান।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *