ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু ১২ মার্চ

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে অধিবেশন আহ্বান করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়। এর মধ্যে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করে ১৩ ফেব্রুয়ারি গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ঘোষিত ফলাফলে বিএনপি ২০৯টি আসনে জয়লাভ করে। এছাড়া জামায়াত ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিশ ২টি, খেলাফত মজলিশ ১টি, ইসলামী আন্দোলন ১টি এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭ জন বিজয়ী হন। গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন ও বিজেপি একটি করে আসনে জয় পায়।

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দুটি আসনে বিজয়ী হলেও বগুড়া-৬ আসন ছেড়ে ঢাকা-১৭ আসন থেকে শপথ গ্রহণ করেন।

সংবিধান অনুযায়ী, নির্বাচনের গেজেট প্রকাশের ৩০ দিনের মধ্যে সংসদের প্রথম অধিবেশন আয়োজন বাধ্যতামূলক।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *