ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে সাবেক সচিব মো. আমিনুল ইসলামকে চুক্তিভিত্তিকভাবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এই নিয়োগ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অন্য কোনো পেশা, ব্যবসা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক শেষ করার শর্তে তাকে ১ বছরের মেয়াদের জন্য এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
সাবেক সচিব মো. আমিনুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র ছিলেন। প্রশাসন ক্যাডারের ৮৫ ব্যাচের প্রায় ৬০০ কর্মকর্তার মধ্যে তিনি মেধায় পঞ্চম স্থান অর্জন করেছিলেন। যদিও এক পর্যায়ে তাকে পদোন্নতিবঞ্চিত করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ভূতাপেক্ষভাবে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়।
শিক্ষা খাতে বিশেষ অবদানের জন্য তিনি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছিলেন।
