হাসিনার প্রত্যর্পণ প্রশ্নে দিল্লির নড়াচড়া

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল। ছবি - সংগৃহীত।

ভারত বাংলাদেশের পাঠানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণসংক্রান্ত সর্বশেষ অনুরোধটি পর্যালোচনা করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোওয়াল জানান, বিষয়টি তাদের নিজস্ব বিচারিক ও আইনি প্রক্রিয়ার আওতায় বিবেচনা করা হচ্ছে।

বুধবার সাপ্তাহিক ব্রিফিংয়ে জয়সোওয়াল বলেন, ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করে যাচ্ছে এবং সেই লক্ষ্যে সব পক্ষের সঙ্গে গঠনমূলক সংলাপ অব্যাহত থাকবে।

গত বছরের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। এর পর থেকে তাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার তিন দফায় ভারতের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। প্রথম দুই চিঠির কোনো জবাব না পেলেও সর্বশেষ অনুরোধটি এখন ভারতের বিবেচনায় রয়েছে। গণঅভ্যুত্থানে ছাত্র জনতা হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত ১৭ নভেম্বর শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলে বিষয়টি আরও গুরুত্ব পায়।

গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের আরও বহু শীর্ষ নেতা দেশত্যাগ করেন। পশ্চিমবঙ্গ ও দিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে তারা অবস্থান করছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *