৪৫তম বিসিএস: চূড়ান্ত ফল প্রকাশ, স্বাস্থ্য ক্যাডারে সর্বাধিক নিয়োগ

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

সরকারি কর্মকমিশন (পিএসসি) ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। বুধবার (২৬ নভেম্বর) রাতেই প্রকাশিত এই ফলাফলে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে উত্তীর্ণ ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেন পিএসসির জনসংযোগ কর্মকর্তা এসএম মতিউর রহমান।

এর আগে গত ১৮ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী উত্তীর্ণ হন। গত বছরের ২৩ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ দেশের আট বিভাগীয় শহরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তী ধাপে মৌখিক পরীক্ষায় অংশ নিতে হয়।

গত ৬ জুন পিএসসি ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ফলাফল প্রকাশ করে, যাতে উত্তীর্ণ হন ১২ হাজার ৭৮৯ জন। তার আগে ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা।

এই বিসিএসে অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন মোট ৩ লাখ ৪৬ হাজার প্রার্থী। পিএসসি জানায়, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডার পদে ২ হাজার ৩০৯ জন এবং নন-ক্যাডার পদে আরও ১ হাজার ২২ জনকে নিয়োগ দেওয়া হবে।

সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হচ্ছে স্বাস্থ্য ক্যাডারে সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে ৫৩৯ জন। এরপর শিক্ষা ক্যাডারে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশে ৮০ জন এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *