রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে বাংলাদেশকে ৬০ দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানির ক্ষেত্রে বাংলাদেশকে সাময়িক নিষেধাজ্ঞা ছাড় দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই বিশেষ ছাড় ৬০ দিনের জন্য কার্যকর থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই ছাড় আগামী ৯ জুন পর্যন্ত বহাল থাকবে। এর আগে মার্কিন ট্রেজারি বিভাগ রুশ অপরিশোধিত তেল ও পেট্রোলিয়াম পণ্য সংক্রান্ত লেনদেনে ৩০ দিনের ছাড় দিয়েছিল, যার মেয়াদ শেষ হয় ১১ এপ্রিল।

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে সেখানকার দেশগুলো থেকে জ্বালানি আমদানিতে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে তেল আমদানির উদ্যোগ নেয় বাংলাদেশ। তবে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা থাকায় এ ক্ষেত্রে জটিলতা দেখা দেয়। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে অনুমতি চেয়ে চিঠি দেয় ঢাকা।

সম্প্রতি ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে বৈঠক করে জ্বালানি সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

এর আগে ৩১ মার্চ ওয়াশিংটনে ক্রিস রাইট-এর সঙ্গে বৈঠকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তার আশ্বাস দেয় যুক্তরাষ্ট্র। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্নের কারণে দেশের জ্বালানি খাতে সৃষ্ট চ্যালেঞ্জ তুলে ধরেন।

এ সময় রাশিয়ার অপরিশোধিত তেল তৃতীয় দেশে পরিশোধন করে বাংলাদেশে আমদানির সম্ভাবনাসহ বিকল্প ব্যবস্থাও আলোচনায় আসে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *