আজ থেকে এসএসসি পরীক্ষা: ৩৮৮৫ কেন্দ্রে ১৮ লাখের বেশি পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক :

3 Min Read

সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) শুরু হচ্ছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে।

প্রথম দিনে সকাল ১০টা থেকে বাংলা প্রথম পত্র বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষার্থীদের নির্ভয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা যেন স্বাভাবিকভাবে পরীক্ষা কেন্দ্রে আসে এবং স্বস্তির সঙ্গে পরীক্ষা শেষে ফিরে যেতে পারে, সে পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র রয়েছে ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড-এর অধীনে সর্বোচ্চ ৩ লাখ ৬৬ হাজার ৬৫০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এছাড়া রাজশাহী বোর্ডে ১ লাখ ৭৭ হাজার ৭০৯ জন, কুমিল্লা বোর্ডে ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন, যশোর বোর্ডে ১ লাখ ৩৫ হাজার ৮৯ জন, চট্টগ্রাম বোর্ডে ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন, বরিশাল বোর্ডে ৮১ হাজার ৮৩১ জন, সিলেট বোর্ডে ৮৯ হাজার ৪২১ জন, দিনাজপুর বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৮৫৪ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ লাখ ৮ হাজার ৩৫৯ জন শিক্ষার্থী রয়েছে।

৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড-এর অধীনে দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন এবং ছাত্রী ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন।

এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড-এর অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

এ বছর সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

- Advertisement -
newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *