নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চার সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের একটি বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাবিবুর রহমান, তার স্ত্রী পপি খাতুন, ছেলে পারভেজ ইসলাম এবং মেয়ে সাদিয়া রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ঘরের সামনে রক্তের দাগ দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ঘরে ঢুকে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন এবং পুলিশে খবর দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও বলেন, হত্যার পেছনের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *