বিশ্ববাজারে নতুন ১৫ ওয়ালটন ফ্রিজের ‘মেগা লঞ্চ’

নিউজনেক্সট অনলাইন :

3 Min Read

দেশের ইলেকট্রনিক্স শিল্পে নতুন মাত্রা যোগ করে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করেছে ওয়ালটন। আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে ‘মেগা লঞ্চ’ শীর্ষক এক অনুষ্ঠানে এসব ফ্রিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

নতুন লাইনআপে রয়েছে প্রিমিয়াম মডেলের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ, ওয়াটার ডিসপেনসারযুক্ত মডেল, নন-ফ্রস্ট ফ্রিজ, টপ মাউন্ট রেফ্রিজারেটর, সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার, ভার্টিক্যাল ফ্রিজার, মিনিবার ফ্রিজ, বেভারেজ কুলার ও আইসক্রিম ফ্রিজার।

অনুষ্ঠানে রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টারের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী জানান, নতুন লাইনআপের প্রধান আকর্ষণ ৬২৯ লিটারের সাইড-বাই-সাইড স্মার্ট ফ্রিজ। এতে ৩২ ইঞ্চির ম্যাজিক মিরর মাল্টিমিডিয়া ডিসপ্লে রয়েছে। এই ফ্রিজের মাল্টিমিডিয়া হাব থেকে ইন্টারনেট ব্রাউজিং, ইউটিউব ব্যবহার, অনলাইন শপিং ও অন্যান্য স্মার্ট ফিচার ব্যবহার করা যাবে।

এতে ম্যাজিক মিরর টেকনোলজি, এআই ডক্টর, টার্বো কুলিং ও এইট-ইন-ওয়ান কনভার্টিবল মোড যুক্ত করা হয়েছে। এছাড়া ৬১৯ লিটারের নতুন ডিজাইনের আরও দুটি সাইড-বাই-সাইড ফ্রিজে ওয়াটার ডিসপেনসার সুবিধাসহ অ্যাকুয়া ফাউন্টেন ও ডুয়াল কন্ট্রোল সিস্টেম রয়েছে।

বিশ্বব্যাপী শক্তি সাশ্রয়ী ও টেকসই প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে সোলার-পাওয়ার্ড চেস্ট ফ্রিজার উন্মোচন করেছে ওয়ালটন। ২৫৫ লিটারের এই চেস্ট ফ্রিজারে ১৬০ ঘণ্টা পর্যন্ত কুলিং ধরে রাখার সক্ষমতা ও ফোরডি কুলিং সিস্টেম রয়েছে।

নন-ফ্রস্ট সেগমেন্টে ৫১৫ লিটারের নতুন মডেলের রেফ্রিজারেটরে রয়েছে এমএসও প্লাস ইনভার্টার টেকনোলজি, ডেডিকেটেড চিলার রুম ও রিয়েল-টাইম টেম্পারেচার স্মার্ট কন্ট্রোল সিস্টেম। টপ মাউন্ট ক্যাটাগরিতে নতুন ডিজাইন, পাঁচ তারকা এনার্জি রেটিং ও ইন্টেলিজেন্ট ইনভার্টারযুক্ত একাধিক মডেল আনা হয়েছে।

আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের বাজারের জন্য ৫০ ও ৯৩ লিটারের মিনিবার ফ্রিজ যুক্ত করা হয়েছে। নেপাল ও ভারতের বাজারের জন্য ১৬৫ লিটারের সিঙ্গেল ডোর রেফ্রিজারেটর তৈরি করা হয়েছে। এতে টেম্পারড গ্লাস ডোর ও বড় সাইজের ভেজিটেবল বক্স রয়েছে।

কমার্শিয়াল সেগমেন্টের জন্য উন্মোচন করা হয়েছে ৭২০ লিটারের ডাবল ডোর বেভারেজ কুলার ও কার্ভড ডোরযুক্ত আইসক্রিম ফ্রিজার।

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তাহসিনুল হক জানান, ওয়ালটন ইতিমধ্যে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানি করছে। স্বপ্ন বিশ্বের ১০০টির বেশি দেশে ব্র্যান্ড ব্যবসা সম্প্রসারণের। এ স্বপ্ন পূরণের যাত্রাকে বেগবান করতেই একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ আন্তর্জাতিক বাজারে উন্মোচন করা হলো।

ওয়ালটনের নতুন মডেলের এসব ফ্রিজ দেশের বাজারে ১৬ হাজার ৪৯০ টাকা থেকে ৩ লাখ ৫০ হাজার টাকায় কেনা যাবে।

অনুষ্ঠানে ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ, ভারতে ওয়ালটনের ব্যবসায়িক অংশীদার সঞ্জয় সাহাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশের ব্যবসায়িক অংশীদাররাও যুক্ত হন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *