সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি জামায়াত নেতা তাহেরের

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ দাবি করেন। তার এই বক্তব্য সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে আলোচনা ও প্রতিক্রিয়ার জন্ম দেয়।

জাতীয় সংসদে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ হিসেবে দাবি করার পর তা নিয়ে আলোচনা তৈরি হলে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় সীমান্তবর্তী এলাকায় তাদের বাড়িতে ভারতগামী শরণার্থীরা আশ্রয় নিতেন। সে সময় তারা সেনাবাহিনীর টহল পরিস্থিতি পর্যবেক্ষণ করতেন এবং নিরাপদ সময়ে শরণার্থীদের সীমান্ত পার হতে সহায়তা করতেন।

তবে এই ভূমিকার ভিত্তিতে নিজেকে ‘শিশু মুক্তিযোদ্ধা’ দাবি করা কতটা যৌক্তিক তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *