রাশিয়া থেকে ৩৫ হাজার টন এমওপি সার আমদানির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ফাইল ছবি।

দেশের কৃষি খাতে চাহিদা পূরণে রাশিয়া থেকে ৩৫ হাজার মেট্রিক টন মিউরেট অব পটাশ (এমওপি) সার আমদানির প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির ১৯তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) রাষ্ট্রীয় পর্যায়ের চুক্তির আওতায় রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান জেএসসি ফরেন ইকোনমিক কর্পোরেশন (প্রডিন্টর্গ) থেকে এই সার সংগ্রহ করবে।

এটি চলমান চুক্তির অধীনে ১০ম লট, যার পরিমাণ ৩৫ হাজার মেট্রিক টন। তবে প্রয়োজনে ১০ শতাংশ পর্যন্ত পরিমাণ বাড়ানো বা কমানোর সুযোগ রাখা হয়েছে।
কমিটি প্রতি মেট্রিক টন সার ৩৬৮ দশমিক ১৩ মার্কিন ডলার দরে কেনার অনুমোদন দিয়েছে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১৫৬ কোটি ৭৪ লাখ টাকা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *