সৌদি আরবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে গ্রেপ্তার ১১ হাজারের বেশি

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
ফাইল ছবি।

অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে সৌদি আরব। এক সপ্তাহের বিশেষ অভিযানে দেশটিতে ১১ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, ৩০ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত দেশজুড়ে যৌথ নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ১১ হাজার ১৭৫ জনকে আটক করা হয়। রোববার (১০ মে) এ তথ্য নিশ্চিত করা হয়।

মন্ত্রণালয় জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৬ হাজার ১৫৩ জন আবাসিক আইন, ৩ হাজার ৬১৯ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ১ হাজার ৪০৩ জন শ্রম আইন লঙ্ঘন করেছেন।

এ ছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় আরও ১ হাজার ৪১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বেশির ভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক বলে জানানো হয়েছে। একই সময়ে দেশ ছাড়ার চেষ্টা করায় আরও ২৩ জনকে আটক করা হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, আটককৃতদের মধ্যে ইতোমধ্যে ১১ হাজারের বেশি ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

অভিযানে অবৈধ অভিবাসীদের সহায়তার অভিযোগে আরও ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবহন, আশ্রয় ও কর্মসংস্থানসহ বিভিন্নভাবে সহযোগিতার অভিযোগ আনা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, অবৈধ অভিবাসনে সহায়তা করলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, দেশটির শ্রমবাজার নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *