যমুনা সেতুর পূর্বপ্রান্তে ট্রাক উল্টে নিহত ১৫ , আহত অন্তত ১০

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের যমুনা সেতুর পূর্বপ্রান্তে রডবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। সোমবার ভোরে যমুনা সেতুর পূর্ব থানার সরাতৈল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ হোসেন জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে যাওয়া রডবোঝাই ট্রাকটি ভোর ৫টার দিকে সরাতৈল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন বলে জানিয়েছে পুলিশ। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজ শুরু করেন। দুর্ঘটনার পর ওই এলাকায় যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।

পুলিশ জানিয়েছে, নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *