টেকনাফে অপহরণকারীদের সাথে যৌথবাহিনীর গোলাগুলি, গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

1 Min Read

কক্সবাজারের টেকনাফের মহেশখালী এলাকায় যৌথ বাহিনীর অভিযানে অপহরণকারী দলের সাথে গোলাগুলির ঘটনায় মোহাম্মদ রফিক (২৭) নামে গুলিবিদ্ধ হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে টেকনাফের হোয়াইক্যং পশ্চিম মহেশখালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মো. রফিক অপহরণকারী দলের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।

তিনি জানান, ‌সন্ধ্যায় ওই এলাকায় অপহরণকারী একটি দল অবস্থানের খবরে যৌথ বাহিনীর একটি সেখানে অভিযান পরিচালনা করে। এসময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে অপহরণকারীরা।

একপর্যায়ে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এতে রফিক নামে এক অপহরণকারী গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার রেফার করা হয়। বুকের বাম পাশে গুলি লাগে। তার বিরুদ্ধে থানায় অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *