জুড়ীতে পুকুরে ডুবে বাবা-মেয়ের হৃদয়বিদারক মৃত্যু

1 Min Read

মৌলভীবাজারের জুড়ী উপজেলার হামিদপুর গ্রামে ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে এসে হৃদয়বিদারক এক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাবা ও মেয়ে। আজ সোমবার (১০ জুন) বিকেলে পুকুরে সাঁতার শেখাতে গিয়ে ডুবে মারা যান ঢাকাবাসী বাবুল আহমেদ বাবু (৬০) ও তার মেয়ে হালিমা মোহাম্মদ (১৮)।

হালিমা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী। এবারই তার এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে বাবুল আহমেদ পরিবার নিয়ে ঢাকায় থেকে নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যান। বিকেলে নিজ বাড়ির পুকুরে মেয়েকে সাঁতার শেখানোর সময় একটি মুহূর্তে বাবার হাত ফসকে যায় হালিমা। পানিতে তলিয়ে যেতে থাকলে বাবাও মেয়েকে বাঁচাতে ঝাঁপ দেন, কিন্তু তিনিও আর উঠতে পারেননি।

পরিবারের সদস্যরা তাদের দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।

বাবুল আহমেদ ছিলেন উপজেলার বাবুল ব্রিকসের স্বত্বাধিকারী। তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একসঙ্গে বাবা ও মেয়ের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার, আত্মীয়স্বজন ও স্থানীয়রা।

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিহতদের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

জুড়ী থানার পরিদর্শক (তদন্ত) জহিরুল হক বলেন, “এটি অত্যন্ত দুঃখজনক একটি দুর্ঘটনা। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।”

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *