ইভিএম দুর্নীতিতে ইসির ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কেনার প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্ট ছয় কর্মকর্তাকে তলব করা হয়েছে।

দুদকের সহকারী পরিচালক ও অনুসন্ধান টিমের প্রধান মো. রাকিবুল হায়াতের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদাসহ একাধিক কর্মকর্তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, আর্থিক অনিয়ম এবং সরকারি বিধিবিধান লঙ্ঘন করে বাজারমূল্যের চেয়ে ১০ গুণ বেশি দামে নিম্নমানের দেড় লাখ ইভিএম কেনার অভিযোগ রয়েছে। এতে সরকারের প্রায় ৩১৭২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনায় যাঁদের বক্তব্য প্রয়োজন, তাঁরা হলেন ইসি সচিবালয়ের উপপ্রধান মো. সাইফুল হক চৌধুরী, সহকারী প্রধান মো. মাহফুজুল হক, আইডিয়া প্রকল্পের আইটি সিস্টেম কনসালটেন্ট এএইচএম আব্দুর রহিম খান, উপসচিব (চ.দা) ফরহাদ হোসেন, সিস্টেম অ্যানালিস্ট ফারজানা আখতার ও তৎকালীন সিনিয়র মেইন্টেন্যান্স ইঞ্জিনিয়ার মুহাম্মদ আশরাফ হোসেন।

চিঠিতে তাঁদের আগামী ২ জুলাই (বুধবার) দুদক প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগসংক্রান্ত বিষয়ে বক্তব্য দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দ্রুততার সঙ্গে দেড় লাখ ইভিএম কেনে নির্বাচন কমিশন। কিন্তু ভোটে সীমিত পরিসরে এই যন্ত্র ব্যবহার হয় এবং অর্ধেকের বেশি মেশিন অকেজো হয়ে পড়ে। সাম্প্রতিক সময়ে নির্বাচন কমিশন এই প্রকল্প বাতিল করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *