মসজিদ, মন্দির ও গির্জার সহাবস্থানই সম্প্রীতির দৃষ্টান্ত: ডিআইজি আমিনুল

সিয়াম সাদিক, উত্তরাঞ্চল ব্যুরো :

1 Min Read

রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বলেছেন, বাংলাদেশের সব ধর্মের মানুষেরা একসঙ্গে থেকে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই সম্প্রীতির বন্ধন অটুট থাকবে, এটিকে কেউ নস্যাৎ করতে পারবে না।

বুধবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

ডিআইজি বলেন, “দৃষ্টান্ত উদাহরণ হচ্ছে ঠাকুরগাঁও জেলা শহরের শ্রীশ্রী গোবিন্দ জিউ মন্দিরের পাশেই রয়েছে একটি মসজিদ ও একটি গির্জা। এই দৃষ্টান্ত স্থানীয়রাই স্থাপন করেছেন। সনাতন ধর্মাবলম্বী, মুসলিম, খ্রিস্টানসহ অন্যান্য সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে আছে। যারা এই বন্ধনে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে, তারা সবসময় ব্যর্থ হয়েছে।”

তিনি আরও বলেন, গত বছর থেকে শুরু করে এ বছরেও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আগামীকাল বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে, এটিও সুন্দরভাবে সম্পন্ন হবে বলে আমরা বিশ্বাস করি।

এ সময় ঠাকুরগাঁও পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মন্দির কমিটির সভাপতি স্বপন দে সোপু, সাধারণ সম্পাদক যামিনী কুমার রায়, সাংগঠনিক সম্পাদক জয় মহন্ত অলকসহ পুলিশের অনেকে উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে ডিআইজি আমিনুল ইসলাম জেলার সুগারমিল, ফারাবাড়ি ও বালিয়াডাঙ্গী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *