দেড় যুগ পর বাবার কবর জিয়ারত করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ দেড় যুগ পর তিনি বাবার সমাধিতে শ্রদ্ধা জানান।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার পর রাজধানীর শেরেবাংলানগরে চন্দ্রিমা উদ্যানের কবর প্রাঙ্গণে পৌঁছান তারেক রহমান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ শীর্ষ নেতারা তার সঙ্গে উপস্থিত ছিলেন।

তারেক রহমান প্রথমে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে জুমার নামাজ শেষে বিকেল সাড়ে তিনটার দিকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে জিয়ার সমাধির উদ্দেশে রওনা দেন তিনি।

দলীয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ার পর সর্বশেষ বাবার কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে বিএনপির পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন এবং রাতেই গুলশানের বাসভবনে অবস্থান নেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *