এখন দেশ গড়ার সময়—সিরাজগঞ্জের জনসভায় তারেক রহমান

সিয়াম সাদিক, বগুড়া:

1 Min Read

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আন্দোলন করে আমরা স্বৈরাচারের পতন ঘটিয়েছি, এখন সবাই মিলে দেশ গড়তে হবে। শনিবার বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জে বিসিক শিল্প পার্কে নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেছেন, আমাদের অনেক কাজ করতে হবে। সেই সঙ্গে আমাদের কৃষক ভাইদের পাশে দাঁড়াতে হবে। তারা অনেক কষ্ট করেন। সুতরাং আমাদেরকে অবশ্যই তাদের পাশে দাঁড়াতে হবে। আমাদের যুবসমাজের পাশেও দাঁড়াতে হবে।

এদিন বগুড়া থেকে সড়কপথে সিরাজগঞ্জে আসেন বিএনপি চেয়ারম্যান। তারেক রহমানকে দেখতে সকাল থেকে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলা এবং পাবনা থেকে হাজার হাজার নেতা-কর্মী এই নির্বাচনি সমাবেশে যোগ দেন। বেলা ১২টার মধ্যে সমাবেশস্থল এবং তার আশপাশের সড়ক কানায় কানায় ভরে যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *