বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ৯ এপ্রিল

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

বগুড়া-৬ ও শেরপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এ দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার কমিশন সূত্রে এ তথ্য জানানো হয়। আজ আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে বিজয়ী হন তারেক রহমান। পরবর্তীতে তিনি ১৬ ফেব্রুয়ারি ঢাকা-১৭ আসনের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত জানিয়ে কমিশনে ঘোষণাপত্র দাখিল করেন। এর ফলে বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করা হয়।

অন্যদিকে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল গত ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে কিডনি জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ওই আসনের নির্বাচন স্থগিত করে কমিশন।

দুই আসনের শূন্যতা পূরণে নির্ধারিত সময়ের মধ্যেই উপনির্বাচনের আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *