গুলশান-বনানী-বারিধারা লেক নিয়ে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি : পিএমও

রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণ নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, বৈঠকে গুলশান লেকের পানি দূষণ রোধ, পরিবেশগত ভারসাম্য রক্ষা, সৌন্দর্যবর্ধন এবং লেককেন্দ্রিক নাগরিক সুবিধা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা লেকের বর্তমান পরিস্থিতি তুলে ধরেন। একই সঙ্গে টেকসই উন্নয়নের জন্য নেওয়া বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ নিয়েও মতামত দেন তারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে লেকের পরিবেশ রক্ষা ও নাগরিক সুবিধা উন্নয়নে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বলে জানিয়েছে প্রেস উইং।

বৈঠকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন, রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *