সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, ১৫ কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত

এর আগে ২০২৫ সালের ১১ ডিসেম্বর তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্ট প্রশাসনিক ভবনে সচিবালয় উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৎকালীন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - সংগৃহীত।

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এর সিনিয়র সচিবসহ মোট ১৫ জন কর্মকর্তাকে আইন ও বিচার মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে এ সিদ্ধান্ত নিয়েছে সরকার।

মঙ্গলবার (১৯ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয়ে কর্মরত বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরবর্তী পদায়নের জন্য আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাদের নতুন দায়িত্বে সংযুক্ত হিসেবে গণ্য করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, প্রজ্ঞাপনটি ১০ এপ্রিল থেকে ভূতাপেক্ষভাবে কার্যকর ধরা হয়েছে। একই তারিখ থেকে তাদের যোগদানপত্র গ্রহণ করা হয়েছে বলেও অফিস আদেশে জানানো হয়।

অন্যদিকে পৃথক আরেকটি আদেশে বলা হয়েছে, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে যোগদানের তারিখও ১০ এপ্রিল হিসেবে নির্ধারণ করা হয়েছে। এর আগের দিন ৯ এপ্রিল জাতীয় সংসদে সুপ্রিম কোর্ট সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *