জুলাই অভ্যুত্থান শহীদ পরিবারের সন্তানদের জন্য বিনামূল্যে শিক্ষা সুবিধা

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

সরকার দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে জুলাই অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সন্তানদের বিনা বেতনে শিক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়টি বাস্তবায়নের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নুসরাত জাহান স্বাক্ষরিত ২১ সেপ্টেম্বরের অফিস আদেশে বলা হয়েছে, আদেশে বলা হয়, ‘সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্র-জনতার রক্তের বিনিময়ে জুলাই গণ-অভ্যুত্থান সংঘটিত হয়। এ গণ-অভ্যুত্থানে ব্যাপকসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেছেন এবং দেশব্যাপী সহস্রাধিক নিরস্ত্র দেশপ্রেমিক ছাত্র-জনতা শহীদ হয়েছেন। তাঁদের এই আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের লক্ষ্যে বিভিন্ন সরকারি/বেসরকারি স্কুল-কলেজে অধ্যয়নরত জুলাই শহীদ পরিবারের সন্তানদের অবৈতনিক শিক্ষার সুবিধা প্রদানপূর্বক তাঁদের শিক্ষা কার্যক্রম চলমান রাখা আবশ্যক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

নুসরাত জাহান জানান, এ নির্দেশনা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি শিক্ষা বিভাগ ইতিমধ্যেই চলতি মাসের ১৫ তারিখে অফিস আদেশ জারি করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *