মুক্তিযোদ্ধাদের তালিকা ফের যাচাই-বাছাইয়ের উদ্যোগ

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ, ফাইল ছবি।

প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং ইতিহাস সঠিকভাবে সংরক্ষণের নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই এবং মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধই দেশের স্বাধীনতার মূল ভিত্তি, এবং মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন ও সংগ্রামকে এক করে দেখা উচিত নয়। তিনি মুক্তিযুদ্ধের চেতনার রাজনৈতিক অপব্যবহারের বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, দীর্ঘদিন ধরে ইতিহাস ও চেতনার অপব্যবহারের কারণে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, মুক্তিযোদ্ধারা তাদের অসীম ত্যাগ ও তিতিক্ষার মাধ্যমে দেশকে স্বাধীন করেছেন। আমাদের মনে রাখতে হবে, মুক্তিযুদ্ধই রাষ্ট্রের জন্মের মূল ভিত্তি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইসরাত চৌধুরী, জামুকার সদস্য এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *