ছয় দেশে বাংলাদেশ দূতাবাসের জরুরি হটলাইন ও নিরাপত্তা নির্দেশনা

দূতাবাসের পক্ষ থেকে প্রবাসীদের বিশেষ সতর্কতা অবলম্বনের পাশাপাশি প্রয়োজনে সরাসরি যোগাযোগ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নিরাপদে থাকা সম্ভব হয়।

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read

চলমান সংঘাতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসীদের জন্য সতর্কবার্তা জারি করেছে ছয়টি দেশের বাংলাদেশ দূতাবাস। আরব আমিরাত, লেবানন, কাতার, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা বাংলাদেশি নাগরিকদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

শনিবার প্রকাশিত পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজন হলে অবিলম্বে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা রাখা হয়েছে। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় একজন বাংলাদেশি কর্মী আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

সংঘাতের প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের, নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকা, নিজ বাসায় বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার জন্য।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্থানীয় সরকারের নির্দেশনা মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন তথ্য বা ছবি–ভিডিও আপলোড এড়িয়ে চলা উচিত। এছাড়া নগদ টাকা, পাসপোর্ট, এমিরেটস আইডি, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার, পাওয়ার ব্যাংক, পানি ও শুকনো খাবার সবসময় সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রবাসীদের জন্য জরুরি যোগাযোগের নম্বরগুলো নিচে দেওয়া হলো—

আরব আমিরাত

আবুধাবী হটলাইন: +৯৭১ ৫৬৬১১ ৭২১৫, +৯৭১০২৪৪৬ ৫১০০, +৯৭১ ৫৪ ৭৪৩ ৯৩৯২, +৯৭১ ৫০ ২৬৪ ৩৩৯৬
ইমেইল: [mission.abudhabi@mofa.gov.bd](mailto:mission.abudhabi@mofa.gov.bd)
দুবাই কনস্যুলেট হটলাইন: +৯৭১ ৫০৮১৬৮২৫৩, +৯৭১৫০৮১৬৮৩৬৩
ইমেইল: [mission.dubai@mofa.gov.bd](mailto:mission.dubai@mofa.gov.bd)

ইরাক

হটলাইন/WhatsApp: +9647827883680
ইমেইল: [mission.baghdad@mofa.gov.bd](mailto:mission.baghdad@mofa.gov.bd)

- Advertisement -

কুয়েত

হটলাইন: +965 69920013, +965 66516404, +965 50895161
ইমেইল: [mission.kuwait@mofa.gov.bd](mailto:mission.kuwait@mofa.gov.bd)

বাহরাইন

- Advertisement -

হেল্পলাইন: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫
ইমেইল: [mission.manama@mofa.gov.bd](mailto:mission.manama@mofa.gov.bd)

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *