চার মন্ত্রণালয়ে চুক্তিভিত্তিক সচিব নিয়োগ

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

সরকার চার কর্মকর্তাকে চুক্তিভিত্তিকভাবে সচিব পদে নিয়োগ দিয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপন অনুযায়ী, রফিকুল আই. মোহাম্মদকে কৃষি মন্ত্রণালয়-এর সচিব, আব্দুল খালেককে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ-এর সচিব, মো. কামরুজ্জামান চৌধুরীকে স্বাস্থ্যসেবা বিভাগ-এর সচিব এবং মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগ-এর সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী তাদেরকে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি, আধা-সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তারা যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন।

নতুন নিয়োগের ফলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর প্রশাসনিক কার্যক্রমে গতি আসবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *