গুরুত্বপূর্ণ তেল ডিপোর নিরাপত্তায় সেনাবাহিনী

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ফাইল ফটো।

জ্বালানি তেল সরবরাহ ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের গুরুত্বপূর্ণ তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার (৯ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক সময়ে জ্বালানি তেল বিপণন ব্যবস্থায় কিছু ক্ষেত্রে ডিলারদের আকস্মিক বর্ধিত চাহিদা অনুযায়ী তেল সরবরাহে সমস্যা দেখা দিচ্ছে। এতে দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ ডিপোতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে।

ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত ডিপোগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গায় অবস্থিত প্রধান স্থাপনা, খুলনার দৌলতপুর, সিরাজগঞ্জের বাঘাবাড়ী, নারায়ণগঞ্জের গোদনাইল ও ফতুল্লা, দিনাজপুরের পার্বতীপুর এবং বরিশালের তেল ডিপো।

সরকারি তথ্যে বলা হয়, এসব তেল ডিপো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা (কেপিআই) হিসেবে চিহ্নিত। তাই সম্ভাব্য যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় দ্রুত নিরাপত্তা জোরদার করা প্রয়োজন। এ কারণে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত শনিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান মো. রেজানুর রহমান তেল ডিপোগুলোর নিরাপত্তা জোরদারে সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন। তার স্বাক্ষরিত দুটি পৃথক চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ জানানো হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *