ঈদে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা নোয়াবের

নিউজনেক্সট অনলাইন :

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ সময় দৈনিক পত্রিকা প্রকাশ বন্ধ থাকবে।

মঙ্গলবার নোয়াবের সভাপতি এ কে আজাদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংগঠনের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকবে। এর ফলে ২০ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক পত্রিকা প্রকাশিত হবে না।

নোয়াবের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের পর থেকে সংবাদপত্রের নিয়মিত প্রকাশনা আবার শুরু হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *