বাংলাদেশের স্বার্থ রক্ষা করেই বিশ্বসম্পর্ক বজায় রাখা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি :

1 Min Read

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

মঙ্গলবার বিকেলে ঢাকার বাংলা একাডেমি প্রাঙ্গণের কবি শামসুর রাহমান মিলনায়তনে এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন বেগম খালেদা জিয়া। তাই তার জীবনী ও রাজনৈতিক সংগ্রাম দেশের তরুণ প্রজন্মের সামনে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি দাবি করেন, দেশে যখনই গণতন্ত্র সংকটে পড়েছে, তখনই খালেদা জিয়া সামনে এসে নেতৃত্ব দিয়েছেন। পাশাপাশি নারীর ক্ষমতায়ন আরও এক ধাপ এগিয়েছে ফ্যামিলি কার্ড কর্মসূচি চালুর মাধ্যমে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্র অর্জন করা যতটা কঠিন, তা রক্ষা করা আরও কঠিন। দেশের গণতন্ত্রকে দুর্বল করতে নানা ষড়যন্ত্র চলছে বলেও তিনি উল্লেখ করেন। তবে বাংলাদেশের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিশ্বের সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবে সরকার।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *