খাগড়াছড়িতে পৃথক গোলাগুলি, ইউপিডিএফের দুই সদস্য নিহত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির সীমান্তবর্তী এলাকায় পৃথক দুইটি গোলাগুলির ঘটনায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর দুই সদস্য নিহত হয়েছেন। বুধবার দীঘিনালা ও রামগড় উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন সুজন চাকমা (৪৮) ও ববিন ত্রিপুরা। সুজন দীঘিনালার কবাখালি ইউনিয়নের তারাবন্যা গ্রামের বাসিন্দা এবং ববিন ত্রিপুরার বাড়ি রামগড় উপজেলার মাজারা টিলা এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।

ইউপিডিএফের দাবি অনুযায়ী, সুজন চাকমা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)-এর সশস্ত্র সদস্যদের গুলিতে নিহত হন। সংগঠনটির অভিযোগ, বাবুছড়ার মুড়োপাড়া এলাকায় সাংগঠনিক কাজে অবস্থানকালে তাকে লক্ষ্য করে অতর্কিত হামলা চালানো হয়।

অন্যদিকে, রামগড় উপজেলার প্রেমতলা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে ববিন ত্রিপুরা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ। একই ঘটনায় সুনিল ত্রিপুরা নামে আরও একজন আহত হয়েছেন।

ইউপিডিএফ মুখপাত্র অংগ্য মারমা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, হামলার সময় মংসানু মারমা নামে তাদের আরেক সদস্য নিখোঁজ রয়েছেন। তিনি আহত অবস্থায় আটক হয়ে থাকতে পারেন বলে সংগঠনটির ধারণা।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *