ঢামেকে শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ, হোস্টেল ছাড়তে নির্দেশ

By নিজস্ব প্রতিবেদক :

2 Min Read

ঢাকা মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কলেজের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের আগামী রোববার (২২ জুন) দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (২১ জুন) কলেজের অধ্যক্ষ ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ডা. মো. কামরুল আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্ত মোতাবেক কলেজের বর্তমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে হোস্টেলে অবস্থানরত শিক্ষার্থীদের রোববার দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগ করতে বলা হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশনার আওতামুক্ত থাকবেন।

এর আগে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা আবাসন সংকট ও ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবনের ব্যবস্থাপনার প্রতিবাদে আন্দোলনে নামে। শনিবার এক লিখিত বিবৃতিতে তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কোনো ক্লাস, ওয়ার্ড ও অভ্যন্তরীণ পরীক্ষায় অংশ নেবেন না।

তাদের অভিযোগ, পুরোনো একাডেমিক ভবন, ডা. ফজলে রাব্বি ছাত্রাবাস এবং ডা. আলীম চৌধুরী ছাত্রীনিবাস অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং বসবাস ও পাঠদানের সম্পূর্ণ অনুপযোগী। কিন্তু বারবার বলা সত্ত্বেও কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

শিক্ষার্থীরা বিকল্প আবাসন এবং ভবনের অবকাঠামোগত উন্নয়নসহ পাঁচ দফা দাবি উত্থাপন করেছেন। এর মধ্যে রয়েছে দ্রুত বাজেট পাশ, বিকল্প আবাসনের ব্যবস্থা, ঝুঁকিপূর্ণ ভবন পরিত্যক্ত ঘোষণা এবং নতুন ভবনের বাজেট অনুমোদন। পাশাপাশি শিক্ষার্থীদের মধ্য থেকে প্রতিনিধি মনোনয়ন দিয়ে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের ব্যবস্থাও তারা চেয়েছেন।

কলেজ কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, শিক্ষার্থীদের সহযোগিতায় এই সংকট থেকে উত্তরণ সম্ভব হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে একাডেমিক কার্যক্রম পুনরায় শুরু করা যাবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *