নেতানিয়াহুর সরকারই শান্তির পথে বড় বাধা: এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক :

1 Min Read

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকারকেই সবচেয়ে বড় বাধা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোয়ান। তার অভিযোগ, নেতানিয়াহুর ‘জায়নবাদী আকাঙ্ক্ষা’ পুরো অঞ্চল ও বিশ্বকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। 

শনিবার (২১ জুন) ইস্তান্বুলে মুসলিম দেশগুলোর সংগঠন ওআইসির (ইসলামিক সহযোগিতা সংস্থা) পররাষ্ট্রমন্ত্রীদের এক সম্মেলনে এসব কথা বলেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

এরদোয়ান বলেন, এই অঞ্চল ও পুরো বিশ্বকে একটি বড় বিপর্যয়ের দিকে টেনে নিয়ে যাওয়া ছাড়া নেতানিয়াহুর জায়নবাদী আকাঙ্ক্ষার আর কোনো উদ্দেশ্য নেই।

তিনি অভিযোগ করেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রাক্কালে ইসরায়েল হামলা চালিয়ে সেই আলোচনা বানচাল করার অপচেষ্টা চালিয়েছে।

এই ঘটনা এটাও প্রমাণ করে যে নেতানিয়াহু ও তার সরকার কোনো বিষয়েই কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী নয়, মন্তব্য করেন তিনি।

ইসরায়েলের ওপর যেসব দেশের প্রভাব রয়েছে, তাদের উদ্দেশে এরদোয়ান বলেন, তারা যেন নেতানিয়াহুর বিষাক্ত প্ররোচনায় কান না দেয় এবং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজে।

তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের প্রস্তাব মেনে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানান। একইসঙ্গে তিনি ইসরায়েলকে জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক প্রচেষ্টা আরও জোরদার করার তাগিদ দেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *