আশুলিয়ায় ২টি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা

মনির মন্ডল,সাভার :

1 Min Read
ছবি - মনির মণ্ডল / নিউজনেক্সট

আশুলিয়ায় ২টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। বুধবার (১ এপ্রিল) সকালে কারখানা দুটির সামনে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। যার ফলে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে পারেনি।

শ্রমিকরা জানায়, সম্প্রতি আন্দোলনের মুখে আশুলিয়ার জামগড়া এলাকার ফ্যাশান ফোরাম লিমিটেড ও কুটুরিয়া এলাকার জে এ এ্যাপারেলন্স কারখানা অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষনা করেন মালিকপক্ষ। বুধবার সকালে কারখানা দুটির মুল ফটকে অনির্দিষ্ট কালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করতে এসে বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ করতে চাইলে কারখানার সামনে থেকে শ্রমিকদের সড়িয়ে দেয় পুলিশ।

পরে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। বেতন ভাতা না দিয়ে কারখানা দুটি বন্ধ ঘোষনা করায় প্রায় চার হাজার শ্রমিক বিপাকে পড়েছেন। এদিকে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার দাবিতে দুপুরে সেখানে মানববন্ধন কর্মসুচী পালন করেছে। যেকোন অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আশুলিয়া শিল্প পুলিশ ১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম বলেন, কারখানা খুলে দেওয়ার জন্য মালিকপক্ষের সঙ্গে আলোচনা চলছে। এ ছাড়া অপ্রীকির পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *