আশুলিয়ায় ২০ বোতল বিদেশিমদসহ ৩ ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার প্রতিনিধি :

1 Min Read

আশুলিয়ায় বাইপাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২০ বোতল বিদেশিমদসহ তিন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে এসব তথ্য জানান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সোয়া ৮টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেন। এসময় গ্রেপ্তারদের হেফাজত থেকে ২০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন, নোয়াখালী জেলার সদর থানার দামোধরপুর এলাকার দুলাল মিয়ার ছেলে নুর আলম (২৫), নোয়াখালী জেলার সদর থানার সূর্য নারায়ণপুর এলাকার ফারুক মিয়ার ছেলে রুবেল ইসলাম রাশেদ (২০) ও শেরপুর জেলার সদর থানার আন্দারিয়া কামারপাড়া এলাকার মৃত মান্নান মিয়ার ছেলে সোহাগ আহম্মেদ রাব্বি (২০) । গ্রেপ্তাররা পার্শ্ববর্তী গাজীপুর মেট্রোর গাছা থানা এলাকায় বসবাস করেন। সেখানে থেকেই তারা আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করতো।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম বলেন, পেশাদার তিন মাদক কারবারির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া পুলিশ পিসিপিআর পর্যালোচনায় দেখা যায় আসামি রুবেলের দুটি এবং সোহাগের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *