ইয়েমেন উপকূলে নৌকাডুবি, নিহত অন্তত ৬৮ আফ্রিকান অভিবাসনপ্রত্যাশী

1 Min Read

ইয়েমেনের আবিয়ান প্রদেশের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ৭০ জন। নিহতদের সবাই আফ্রিকার নাগরিক বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম)-এর ইয়েমেন শাখার প্রধান আবদুসাত্তার এসোয়েভ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, নৌকাটিতে মোট ১৫৪ জন ইথিওপিয়ান ছিলেন। দুর্ঘটনার পর ১২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও ৫৪ জনের মরদেহ ভেসে আসে খানফার জেলায় এবং বাকি ১৪ জনের মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলের দেশগুলো থেকে বহু শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী ঝুঁকিপূর্ণভাবে সমুদ্র পাড়ি দিয়ে ইয়েমেন হয়ে উপসাগরীয় ধনী দেশগুলোতে পৌঁছানোর চেষ্টা করে। যদিও পথটি অত্যন্ত বিপজ্জনক এবং নৌকাডুবির ঘটনা প্রায়ই ঘটে থাকে।

২০১৪ সালে ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে সহিংসতা এবং মানবিক সংকট ভয়াবহ আকার ধারণ করে। তবে ২০২২ সালে হুথি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতির পর পরিস্থিতি কিছুটা উন্নত হয়। তবুও অভিবাসনের চাপে বিপজ্জনক এই রুটে প্রাণহানির ঘটনা কমেনি।

আইওএম জানিয়েছে, ইয়েমেন হয়ে মধ্যপ্রাচ্যে যাওয়ার এই সমুদ্রপথ বিশ্বের অন্যতম ব্যস্ত এবং ঝুঁকিপূর্ণ অভিবাসন রুট হিসেবে পরিচিত। অতিরিক্ত যাত্রী বোঝাই নৌকাগুলোতে করে এভাবে জীবনের ঝুঁকি নিয়ে চলতে থাকে মানবতার আরেক করুণ অধ্যায়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *