এক বছরের চুক্তিতে মনজুর মোর্শেদকে স্বরাষ্ট্রের সচিব নিয়োগ

নিউজনেক্সট অনলাইন :

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
মনজুর মোর্শেদ

অবসরপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. গোলাম রব্বানী। এতে বলা হয়, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ৪৯ ধারা অনুযায়ী সাবেক সচিব মনজুর মোর্শেদকে সিনিয়র সচিব পদমর্যাদায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ প্রদান করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *