বিসিবির সিদ্ধান্ত: শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিধিনিষেধ

এখন থেকে গণমাধ্যমকর্মীরা চাইলেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না এবং শুধুমাত্র নির্ধারিত ইভেন্টগুলোর জন্য তারা স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাবেন। 

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নতুন সীমাবদ্ধতা আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন নির্দেশনা অনুযায়ী, বিসিবির অনুমোদিত কোনো ইভেন্ট ছাড়া এখন থেকে গণমাধ্যমকর্মীরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না। এই নির্দেশনা শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিসিবি জানায়, এখন থেকে কেবলমাত্র ম্যাচ ডে, আনুষ্ঠানিক প্রেস কনফারেন্স (সংবাদ সম্মেলন), বিসিবির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো অনুষ্ঠান এবং প্রাকটিস বা ট্রেনিং সেশন কাভার করার জন্য সাংবাদিকরা স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন।

এছাড়া, সাংবাদিকদের ১ নম্বর গেট দিয়ে প্রবেশের নির্দেশনা দেওয়া হয়েছে এবং নিরাপত্তা শঙ্কার বিষয়টি উল্লেখ করে স্টেডিয়ামের প্রবেশাধিকারে এই নতুন ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিসিবি আরও জানায়, শেরেবাংলা স্টেডিয়াম ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা এবং শৃঙ্খলা নিশ্চিত করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংস্থাটি সকলের সহযোগিতা কামনা করে এবং ভেন্যু ও বিসিবি কার্যালয়ে সুষ্ঠু কার্যক্রম পরিচালনার জন্য সাংবাদিকদের এই নির্দেশনা মেনে চলার অনুরোধ করেছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *