গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলী লিটন মল্লিক স্থায়ীভাবে চাকরিচ্যুত

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

গণপূর্ত অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী (ই/এম) লিটন মল্লিককে স্থায়ীভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং চাকরি দেওয়ার নামে অর্থ গ্রহণের অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, লিটন মল্লিক ২০২৩ সালের ৫ আগস্ট থেকে খাগড়াছড়ি গণপূর্ত ই/এম উপ-বিভাগে বিনা অনুমতিতে অনুপস্থিত ছিলেন।

এর আগে ঢাকার মিরপুর গণপূর্ত ই/এম উপ-বিভাগ-১৫-এ কর্মরত অবস্থায় তিনি চাকরি দেওয়ার নামে অর্থ নেন এবং পরবর্তীতে ওই অভিযোগে দায়ের করা চেক ডিজঅনার মামলায় খুলনার প্রথম আদালতের যুগ্ম মহানগর দায়রা জজের কারাদণ্ডপ্রাপ্ত হন।

সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরবর্তী বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় চূড়ান্তভাবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হলো।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *