জনসেবায় অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ বিমানবাহিনী: এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ

আব্দুল্লাহ আল মামুন, ফেনী :

1 Min Read

বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই দেশমাতৃকার সেবায় বাংলাদেশ বিমানবাহিনী সর্বদা সচেষ্ট রয়েছে বলে মন্তব্য করেছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, সশস্ত্র বাহিনী ও বিমানবাহিনী দেশের আকাশসীমা রক্ষার পাশাপাশি দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে দেশ-বিদেশে জনগণের পাশে দাঁড়িয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সোমবার (২৩ জুন) ফেনীর ছাগলনাইয়ায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের আওতায় বিমানবাহিনীর উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক, বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, ফেনী জেলা প্রশাসক, বিভিন্ন সামরিক-বেসামরিক কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সুধী সমাবেশে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে সময়োপযোগী দিকনির্দেশনার জন্য ধন্যবাদ জানান। এছাড়া, উন্নয়ন কার্যক্রমে আর্থিক, ত্রাণ ও অন্যান্যভাবে সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসন ও জনগণের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, ভবিষ্যতেও বাংলাদেশ বিমানবাহিনী এই ধরনের সেবামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

অনুষ্ঠান শেষে তিনি ছাগলনাইয়ার হাবিব উল্যাহ্ খান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবনির্মিত ‘শাহীন ভবন’ উদ্বোধন করেন এবং ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নকাজ পরিদর্শন করেন।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *