জুলাই আন্দোলন মামলায় সাবেক এমপি সাবিনা তুহিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

ঢাকার নবাবগঞ্জ থেকে সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (২৩ জুন) সকালে ডিবির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার সকালে সাবিনা আক্তার তুহিনের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া। তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ডিবি ওয়ারী বিভাগের একটি দল তাকে নবাবগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, সাবিনা আক্তার তুহিনের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে দুর্নীতি, রাজনৈতিক সহিংসতায় উসকানি এবং সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে সম্পৃক্ততার অভিযোগ। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে রোববার (২২ জুন) ‘জুলাই আন্দোলনে’ সংঘটিত হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সল বিপ্লবকে রাজধানীর মনিপুরীপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবির একটি বিশেষ দল।

ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বলেন, রোববার রাতে ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে মনিপুরীপাড়ার বাসা থেকে তুলে আনে ডিবির একটি ইউনিট।

তুহিন ও বিপ্লব দুজনই একটি সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতা এবং হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন। বিশেষ করে ফয়সল বিপ্লবের বিরুদ্ধে চলমান ‘জুলাই আন্দোলন’-এর সময় সংঘটিত সহিংসতা ও হত্যাকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার অভিযোগ রয়েছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *