ডিজাবের সভাপতি আলমগীর হোসেন ও সম্পাদক তারিকুল ইসলাম মাসুম

নিউজনেক্সট অনলাইন :

2 Min Read
আলমগীর হোসেন ও তারিকুল ইসলাম মাসুম, ছবি - সংগৃহীত।

প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে দৈনিক খবরের কাগজ-এর বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নতুন নির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় বার্ষিক সাধারণ সভা (এজিএম)। সভায় আগের কমিটির কাঠামো পুনর্গঠন করে ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত কমিটির অন্যরা হলেন— সহসভাপতি পদে বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রূপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দফতর সম্পাদক দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার, আন্তর্জাতিক সম্পাদক পদে অলক্রাইমস ডটটিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান এবং নির্বাহী সদস্য হিসেবে সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য্য।

তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অন্য দুই সদস্য ছিলেন ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন। নির্বাচন শেষে কমিশন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করে।

আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত মুক্ত আলোচনায় রাষ্ট্রের সুরক্ষা, ব্লু ইকোনমি, রোহিঙ্গা ও প্রতিরক্ষা খাতের আধুনিকায়নসহ বিভিন্ন বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীল ও গবেষণাভিত্তিক লেখালেখির গুরুত্ব তুলে ধরা হয়।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *