বিএনপি না নিলেও জামায়াত নিল দুই শপথ

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি - সংগৃহীত।

অবশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ও স্বতন্ত্র সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনে তাদের শপথ অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান।

এর আগে বিএনপি থেকে নির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। সেই অবস্থানের জেরে জামায়াত জোটের শপথ নিয়েও ধোঁয়াশা তৈরি হয়। নির্ধারিত সময় দুপুর ১২টায় শপথ হওয়ার কথা থাকলেও জোটের শীর্ষ নেতাদের বৈঠকের কারণে কিছুটা বিলম্ব ঘটে। যদিও সকালে ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত জামায়াতে ইসলামী সদস্যরা তাদের শপথ স্থগিত করতে পারেন, যদি বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেয় বলে জানিয়েছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ও নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ জোটের নেতারা অংশ নেন। বৈঠক শেষে তারা শপথ অনুষ্ঠানে যোগ দেন।

এমপি হিসেবে শপথ নেওয়ার পরপরই জামায়াতের নেতারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও দ্বিতীয় দফায় শপথ গ্রহণ করেন। তবে দ্বিতীয় শপথের আগে স্বতন্ত্র এমপি রুমিন ফারহানা ও বিএনপির ইশরাক হোসেনকে সভাকক্ষ ত্যাগ করতে দেখা যায়।

বিএনপির অবস্থানের বিপরীতে শেষ পর্যন্ত জামায়াতের এমপিরা দুই ধরনের শপথই গ্রহণ করায় দিনের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *