পদ্মা সেতু এলাকায় বাসচাপায় প্রাণ গেল দুই বাইক আরোহীর

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read

মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজার কাছে যাত্রীবাহী একটি বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের জাজিরা প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন হলেন মোহাম্মদ আলী অন্তু (২৬), তিনি ঢাকার সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকার বাসিন্দা। অপরজনের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, মোহাম্মদ আলী অন্তু ও তার সঙ্গী মোটরসাইকেলে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গার দিকে যাচ্ছিলেন। পদ্মা সেতু পার হয়ে দক্ষিণ টোলপ্লাজা অতিক্রম করার সময় পেছন থেকে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, নিহত অপর যুবকের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। ঘাতক বাস ও চালককে চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *