ফার্মগেটে মেট্রোলাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু

এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট-বিজয় সরণি এলাকায় মেট্রোলাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের একটি সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।

নিজস্ব প্রতিবেদক :

1 Min Read
ছবি : সংগৃহীত

ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোলাইনের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার বেলা সাড়ে ১২টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ দুপুর সোয়া ১টার দিকে গণমাধ্যমকে বলেন, মেট্রোলাইনের গার্ডারের জয়েন্টের একটি বিয়ারিং খুলে নিচে পড়ে গেছে। একজন পথচারী ঘটনাস্থলেই মারা গেছেন বলে শুনেছি। মেট্রোরেল চলাচল আপাতত বন্ধ আছে; আমি ঘটনাস্থলে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন জানান, ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে ফুটপাত দিয়ে এক পথচারী যাচ্ছিলেন। হঠাৎ উপর থেকে বিয়ারিং প্যাড পড়ে তার মাথায় লাগে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

নিহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ারিং প্যাডটি পড়ে একজন পথচারীর মৃত্যু ছাড়াও ফুটপাতে থাকা একটি চায়ের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

তেজগাঁও থানার এসআই নজরুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে আমরা মেট্রো স্টেশন কর্তৃপক্ষকে অবহিত করেছি। মরদেহ উদ্ধার করে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বিয়ারিং প্যাড সাধারণত বিশেষ ধরনের রাবার দিয়ে তৈরি হয়, যা পিয়ার ও ভায়াডাক্টের সংযোগস্থলে বসানো থাকে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর ফার্মগেট-বিজয় সরণি এলাকায় মেট্রোলাইনের ভায়াডাক্টের চারটি স্প্রিংয়ের একটি সরে যাওয়ার ঘটনা ঘটেছিল।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *