সিঙ্গেল স্ক্রিনে নেতিবাচক প্রতিক্রিয়া ‘রকস্টার’ নিয়ে

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত নতুন চলচ্চিত্র ‘রকস্টার’ নিয়ে প্রেক্ষাগৃহে দেখা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। ১০৩টি হলে মুক্তি পাওয়া সিনেমাটি নিয়ে দর্শকদের একাংশের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া থাকলেও সিঙ্গেল স্ক্রিনের অনেক দর্শক নেতিবাচক মত দিয়েছেন।

স্টার সিনেপ্লেক্সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছবিটির নির্মাতা আজমান রুশো বলেন, প্রচলিত বাণিজ্যিক ধারার বাইরে গিয়ে নতুন ধরনের গল্প বলার চেষ্টা করেছেন তারা। তিনি জানান, শাকিব খান সাধারণত মুক্তির আগে প্রচারণায় থাকেন না, ফলে সিনেমা নিয়ে আলাদা করে তাঁর উপস্থিতিও সীমিত থাকে।

সিনেমা দেখে কিছু দর্শকের প্রেক্ষাগৃহ ত্যাগ করার প্রসঙ্গে নির্মাতা বলেন, ভিন্নধর্মী গল্প ও বাস্তবতার উপস্থাপন সবার কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাঁর মতে, প্রচলিত অ্যাকশন বা আইটেম গানের প্রত্যাশার বাইরে গিয়ে ছবিটি তৈরি করা হয়েছে।

আজমান রুশো আরও বলেন, “আমরা প্রচলিত ফর্মুলা থেকে বের হয়ে ভিন্ন জনরার সিনেমা বানানোর চেষ্টা করেছি। নতুন কিছু গ্রহণ করতে দর্শকদের সময় লাগতে পারে।”

গান ও উপস্থাপন শৈলী নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেন, ছবিতে বিভিন্ন শিল্পীর কণ্ঠ ব্যবহার করা হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়াই বেশি পাওয়া গেছে।

নির্মাতা মনে করেন, চলচ্চিত্রটি দর্শক গ্রহণ করলে দেশের সিনেমা শিল্পে নতুন ধারার সুযোগ তৈরি হতে পারে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *