বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read
ফাইল ছবি।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়ে ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। সর্বশেষ হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫ দশমিক ০৪ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ১৬ এপ্রিল পর্যন্ত গ্রস হিসাবে রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৩৮ মিলিয়ন মার্কিন ডলার।

তবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী হিসাব করলে রিজার্ভ কিছুটা কম। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর বিপিএম৬ পদ্ধতিতে হিসাব করলে বর্তমানে রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৬৬ দশমিক ২৪ মিলিয়ন ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, রিজার্ভের স্থিতিশীলতা বজায় রাখতে সরকার ও বাংলাদেশ ব্যাংক সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে। বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়ানো এবং ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, যার প্রভাব রিজার্ভ পরিস্থিতিতে প্রতিফলিত হচ্ছে।

তারা আরও বলেন, বৈশ্বিক অর্থনৈতিক চাপের মধ্যেও রিজার্ভ স্বস্তিদায়ক পর্যায়ে রাখতে নীতিগত সহায়তা অব্যাহত থাকবে।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *