ময়মনসিংহে যানজটে রোগীর মৃত্যু

দেবদূত কর তীর্থ, ময়মনসিংহ প্রতিনিধি:

1 Min Read

ময়মনসিংহের ব্রিজ মোড়ে তীব্র যানজটে আটকে পড়ে এক স্ট্রোক রোগীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে গতকাল দুপুরে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উল্টো দিক দিয়ে আসা একটি সিএনজিতে এক নারী স্বামীর অসুস্থতার খবর জানিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি জানান, তাঁর স্বামী স্ট্রোকে আক্রান্ত হয়ে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার প্রয়োজন ছিল। তবে তীব্র যানজটের কারণে প্রায় অর্ধঘণ্টা ধরে গাড়িটি আটকে থাকে। চেষ্টা করেও যানবাহনগুলো সরে দাঁড়াতে পারেনি।

এ সময় ট্রাফিক পুলিশের সহায়তা পাওয়া যায়নি। অবশেষে কিছুটা এগোতে পারলেও তখন রোগীর মৃত্যু ঘটে।

স্থানীয়রা জানান, এ ধরনের পরিস্থিতি প্রায়ই দেখা যায় ব্রিজ মোড়ে। যাতায়াতের অসচেতনতা, উল্টো পথে চলাচল ও দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনার কারণে প্রতিদিনই মানুষ ভোগান্তিতে পড়েন।

বিশেষজ্ঞরা বলছেন, যানজট শুধু ভোগান্তি নয়, প্রাণহানির কারণও হয়ে দাঁড়াচ্ছে। তাই আইন মেনে চলা ও কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা জরুরি।

মারা যাওয়া ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেছেন এলাকাবাসী।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *