গুলশানে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজন গ্রেপ্তার

নিউজনেক্সট অনলাইন :

1 Min Read

রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে ৫০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. আবু হানিফ পালোয়ান (৫০), রেজাউল শেখ (৪০) ও আব্দুল্লাহ মজুমদার আশিক (২৪)।

পুলিশ জানায়, রোববার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গুলশান থানার একটি দল ৩৬ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

প্রাথমিক যাচাই-বাছাইয়ে উদ্ধার হওয়া নোটগুলো জাল বলে নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে জাল নোটের ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলেও জানানো হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা পুলিশ।

newsnextbd20
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *